How to import goods in Bangladesh from China

Last Updated: May 26, 2021By

চায়না হতে আমদানি করার প্রক্রিয়া

ব্যবসা করার কিংবা নিজের ব্যবহারের জন্য বাংলাদেশে বর্তমানে পূর্বের তুলনায় বেশ সহজেই পণ্য আমদানী করা যায়। ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারে অনলাইনে বিভিন্ন সাইট যেমন aliexpress.com এ অর্ডার করে পণ্য আনতে পারেন।

নিজের ব্যবহার্য কম quantity এর ক্ষেত্রে সাধারণত ডাক এর মাধ্যমে পণ্যটি আসে এবং এক্ষেত্রে ‍Shipment ও Customs এর তেমন কোন ঝামেলা থাকেনা বললেই চলে। শুধুমাত্র ক্ষেত্র বিশেষে মাস খানেক অপেক্ষা করতে হতে পারে।

মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে কোন পণ্য এনে বিক্রি করার ক্ষেত্রে supplier sourcing, shipment, foreign payment, clearing goods from port and custom এ বিষয়গুলো manage করতে হয়।

আজকে সাধারণ ট্রেডিং এর উদ্দেশ্যে বিদেশ তথা চায়না হতে বাংলাদেশে পণ্য আমদানী করার বিষয়ে লিখছি

Import এর জন্য ব্যবসার প্রয়োজনীয় কাগজপত্র

ট্রেড লাইসেন্সট, ভ্যাট সনদপত্র, আয়কর সনদপত্র, IRC(Import Registration Certificate), স্থানীয় চেম্বার অব কমার্স এর সদস্যপদ এগুলোর প্রয়োজন হয়।

Supplier Sourcing

alibaba.com হলো বর্তমান সময়ে দেশে বসে supplier sourcing এর সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। চায়নার ভালো ভালো সব supplier – ই ‍alibaba তে registered। তাই চিন্তার কিছু নেই।

কিছু factor একটু দেখে নিতে হবে। যেমন alibaba কর্তৃক verified কী না, ব্যবসার বয়স কত বছর ও response time কত ইত্যাদি। আর ভালোমত দাম negotiate করে নিতে হবে।

Purchase order & payment

Supplier এর সাথে দামদর ঠিক হবার পর তাকে একটি Purchase order দিতে হবে যা পাবার পর সে product টি যে দিবে সেটি নিশ্চিত করে একটি proforma invoice পাঠাবে। এ proforma invoice টি নিয়ে ব্যাংকে গিয়ে একটি L/C হিসাব খুলতে হবে।

Supplier তার দেশের ব্যাংকের তথ্য proforma invoice এ দিয়ে দিবে। যদি কোন প্রকার ঋণ সুবিধা না পাওয়া যায় তবে মোট বিলের ১০০% টাকা ব্যাংক হিসাবে জমা করলে ব্যাংক L/C খুলে Supplier এর ব্যাংকের নিকট message পাঠাবে।

Supplier L/C এর message পাবার পর উৎপাদনের কাজ শুরু করবে এবং উৎপাদন শেষে মাল তার পোর্টের জাহাজে তুলে দিবে।

Shipment

সাধারণত FOB তে মাল আনার ক্ষেত্রে জাহাজ আমদানীকারককে ঠিক করতে হয়। দেশে অনেক শিপিং লাইন আছে যেগুলো নিয়মিত চায়না হতে মাল নিয়ে আসে। তাই এটা সহজেই কয়েকটি শিপিং লাইনের সাথে যোগাযোগ করে ঠিক করা যায়্

Supplier যখন জাহাজে মাল তুলে দেবে তখন সাথে একটি packing list দিবে যাতে বিস্তারিত বলা থাকে কোন সাইজের কতটি প্যাকেটে কতটি মাল আছে। জাহাজ কর্তৃপক্ষ প্যাকেট গুনে বুঝে নিয়ে একটি receipt দিবে যাকে বলে Bill of Lading। এরপর জাহাজ চায়না পোর্ট হতে ছেড়ে বাংলাদেশে আসবে।

Clearing from local Port and Customs

Supplier তার পোর্টে মাল জাহাজে তুলে receipt হিসেবে Bill of Lading বুঝে পাবার পরই তার ব্যাংকের মাধ্যমে সব মূল কাগজপত্র Bank to Bank communication এর মাধ্যমে পাঠিয়ে দেবে। জাহাজটি importer এর বন্দর তথা বাংলাদেশে আসার পর মাল খালাসের জন্য ঔ কাগজপত্রগুলো ব্যাংক হতে তুলে নিয়ে যেতে হবে।

ব্যাংক হতে কাগজপত্র তোলা মাত্রই L/C এর payment release হয়ে supplier এরে ব্যাংক হিসাবে চলে যাবে।

C & F Agent এর মাধ্যমে মাল খালাস

ব্যাংক হতে কাগজপত্র তুলে একটি C & F Agent প্রতিষ্ঠানের কাছে দিতে হবে যারার Port , Customs এবং Ship এর সাথে যোগাযোগ করে কখন জাহাজ হতে মাল নামবে তার খবর নিবে। সে মোতাবেক শুল্ক ও পোর্ট চার্জ পরিশোধ করে সব ready করে রাখবে।

মাল খালাস হলে গাড়িতে করে তা বের করে importer এর warehouse এ পৌছে দিবে।

এ হলো মোটামুটি একেবারে সাদামাটাভাবে বিদেশ হতে বাংলাদেশে পণ্য import করার process।

How much it costs to import goods in Bangladesh

এটা আসলে একটা জটিল হিসাব। তবে আবারও একেবারে সাদামাটাভাবে বাংলাদেশের আইন মোতাবেক মূল খরচ + ২০% জাহাজ ভাড়া + ১% ইন্সুরেন্স + ১% ল্যান্ডিং চার্জ মিলিয়ে পণ্যের মূল্য ধরা যায়।

এর সাথে আরও যোগ হবে ৬ প্রকার শুল্ক ও কর (CD, RD, SD, VAT, AT, AIT) যা পণ্যের প্রকারভেদে প্রযোজ্য হয়। এ জায়গাতে ভালোভাবে জেনে বুঝে হিসাব নিকাশ করে নিতে হয়।

China Product Importer in Bangladesh

আসলে একসময় indenting firm বলে এক ধরণের প্রতিষ্ঠানের বেশ চাহিদা ছিল যারা ওপরে যে process টা বললাম তা করে দিত দেশীয় আমদানিকারক ব্যবসায়ির পক্ষে। বর্তমানে ‍alibaba.com এর আসার পর এবং overall শিপিং, কাস্টম, পোর্টসহ সবকিছু অনলাইনে হয়ে যাওয়ায় ওইরকমভাবে importer খুজে মাল আনার দরকার নেই বললেই চলে। প্রায় সকলেই এখন নিজেরটা নিজেই আমদানি করে। প্রথমবার IRC সহ দু একটি কাগজ করতে একটু সময় দেয়া লাগবে এই যা।

শেষ কথা

আমার নিজের import এর বিভিন্ন দিক জানা ও বেঝার আকাঙক্ষা হতে নিজ কাজের অভিজ্ঞতায় এবং বিভিন্ন পড়াশোনা ও প্রশিক্ষণ হতে যা জানতে পেরেছি একেবারে সাদামাটাভাবে share করার চেষ্টা করেছি যাতে করে একটি birds eye view পাওয়া যায়। কেউ সামান্য উপকৃত হলেও ভালো লাগবে।

ধন্যবাদ

latest video

news via inbox

Nulla turp dis cursus. Integer liberos  euismod pretium faucibua

you might also like